কুলিয়ারচর প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জুলাই পুনর্জাগরণে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক কর্মসূচি উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩৩ জুলাই (২ আগষ্ট, ২০২৫) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত মা সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জো্হরা। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকীন মাশরুর খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আদনান আখতার, কুলিয়ারচর থানা ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান আবেদীসহ জুলাই শহিদ ও আহতদের মায়েরা, জুলাই আহত যোদ্ধারা এবং সাংবাদিকবৃন্দ।

উক্ত মা সমাবেশে জুলাই শহিদ ও আহতদের হৃদয়বিদারক অভিজ্ঞতার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মায়েরা।
