কটিয়াদীতে মারিয়া হত্যার এক বছর পার হলে ও আসামী গ্রেফতার না করায় সংবাদ সম্মেলন

আশরাফুল ইসলাম।

কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার আলোচিত মারিয়া আক্তার স্মৃতির নৃশংস হত্যাকান্ডের ১ বছর পার হলেও আসামীরা গ্রেফতার না হওয়ায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

‎শনিবার(২৬ জুলাই) বিকাল ৪টার দিকে কটিয়াদী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মারিয়া আক্তার স্মৃতির পিতা মোঃ মানিক মিয়া বলেন,গত ১২/০৭/২৪ ইং তারিখে আমার মেয়েকে নৃশংসভাবে হত্যা করে জমিতে লাশ ফেলে রাখা হয়।এ ঘটনায় মোস্তাক আল মেহেদীকে ১ম ও ৫-৬জনকে অজ্ঞাতনামা আসামী করে ধারাঃ-৩০২/৩৪দণ্ড বিধি মোতাবেক মামলা দায়ের করি।যাহার মামলা নাম্বার১০/১৪৯।

তিনি আরো বলেন,আমি একজন অসহায় বাবা।মেয়ে হত্যার বিচার চাইতে গিয়ে পড়েছি মহাবিপদে।আসামীরা মামলা তুলে নিতে আমি ও আমার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। এমতাবস্থায় আমি ও আমার পরিবার বিপদগ্রস্ত।এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী।

‎এতবড় নৃশংস ঘটনার পরেও আসামীরা ধরা ছোয়ার বাইরে।কেন আসামীদের ধরছে না পুলিশ।তাদের এক আত্মীয় পুলিশের বড় কর্মকর্তা হওয়ায় তাদেরকে বাঁচানোর জন্য বিভিন্নরকম কান্ডকারখানা করছে।লোক মারফতে আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছে।হত্যাকান্ডের ১বছর পার হয়ে গেলেও মামলার চার্জশিট হয়নি।মামলার কোনো অগ্রগতি নাই।কাদেরকে বাঁচানোর জন্য এমনটা করছে প্রশাসন?আমি সাংবাদিকদের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা ড. ইউনুসের কাছে জানতে চাই।

‎আমার মেয়ে বিবাহিত ছিলো।আসামী ছেলেটি সবসময় আমার মেয়েকে উত্যক্ত করতো।লোকজন নিয়ে আমার মেয়েকে হত্যা করার পরেও তারা সমাজে বুক ফুলিয়ে ঘুরাফেরা করছে।আমাদেরকে হুমকি-ধামকি দিচ্ছে।আমরা আইনের কাছে মামলা করায় কি অপরাধ করে ফেলেছি?

‎মামলাটি বর্তমানে পিবিআইয়ে আছে।আমি বারবার পিবিআই কর্মকর্তার সাথে যোগাযোগ করলেও তারা আমাদের গুরুত্ব দিচ্ছে না।আসামীদের ধরতে পারছে না।আসামীদের এক আত্মীয় পুলিশের বড় কর্মকর্তা হওয়ায় সে মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে।প্রভাব বিস্তার করছে।আমরা সাধারণ মানুষ কি তাহলে ন্যায় বিচার পাবো না?মূল আসামীরা কেন এখনো ধরা-ছোয়ার বাইরে?প্রশাসন ধরতে পারছে না,অথচ এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছে।আমাদেরকে হুমকি দিচ্ছে।আমরা এখন যাবো কোথায়?

তিনি আরো বলেন,প্রিয় সাংবাদিক ভাইয়েরা,আপনারা জাতির বিবেক।আপনাদের মাধ্যমে এসপি,আইজিপি,স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা বরাবর আমাদের আবেদন,আমাদের নিরাপত্তা দিন।আসামীদের দ্রুত গ্রেপ্তার করুন।আমার মেয়ে হত্যাকান্ডের ন্যায় বিচার নিশ্চিত করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *