এটিভি অনলাইন ডেক্স:

ঢাকার কদমতলী এলাকা থেকে অস্ত্র ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের একজন, মো. রাজন, অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত এবং অপরজন, মাইনুদ্দিন মোল্লা, মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত।

পুলিশ জানায়, শুক্রবার (২৬ জুলাই ২০২৫) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী থানা পুলিশের একটি দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে। ভোর ৪টার দিকে মুরাদপুর এলাকা থেকে রাজন এবং সকাল ৫টা ৩০ মিনিটে রহমতবাগ এলাকা থেকে মাইনুদ্দিনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
