বাজিতপুর পাটুলীতে চাঁদাবাজি ও হামলার অভিযোগ, আহত ৪

বাজিতপুর প্রতিনিধি:

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাটুলী এলাকায় স্পীডবোড ঘাট নিয়ন্ত্রণ নিয়ে চাঁদাবাজি ও সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে।এ ঘটনায় চারজন আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
‎অভিযোগসূত্রে জানা যায়, ভুক্তভোগী জিয়াউল মিয়া (৩৫), পিতা-আগুণ আলী, সাং-পাটুলী, দিঘীরপাড়, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ অভিযোগ করেন, তিনি পাটুলী ফেরীঘাটে বৈধ লাইসেন্সপ্রাপ্ত স্পীডবোড পরিচালনার দায়িত্বে আছেন। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি মিলে অবৈধভাবে ঘাট দখল করে গত আড়াই মাস যাবত যাত্রীপ্রতি ৫০ টাকা করে চাঁদা আদায় করে আসছে।
‎গত ২৩ জুলাই দুপুর ১টা ১৫ মিনিটের দিকে পাটুলী ফুড ল্যান্ড ক্যাফেতে অবস্থানকালে অভিযুক্ত মাহিবুর রহমান তার কাছে চাঁদা দাবি করে। জিয়াউল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কিছু সময় পর অভিযুক্ত মাহিবুরসহ আরও অন্তত ১৭/১৮ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। জিয়াউল মিয়াকে এলোপাথারি মারধর করে আহত করা হয় এবং তার সাথে থাকা নগদ দুই লক্ষ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন। এসময় সাক্ষী তারেক মিয়া বাধা দিলে তাকে বল্লম দিয়ে আঘাত করা হয় এবং তার ডান হাতে গুরুতর ছিদ্রযুক্ত জখম হয়। অপরদিকে শফিকুল ইসলাম নামের আরও একজনকে কোমরে আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে আহতদের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
‎এই ঘটনায় পাটুলী এলাকার বেশ কিছু বাসিন্দা প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দিয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানিয়ে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান জিয়াউল মিয়া। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *