এইচএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আশুরায় মাইক ব্যবহার না করার আহ্বান সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার গুরুত্ব বিবেচনা করে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত জারি ও মার্সিয়া পরিবেশনার সময় উচ্চ শব্দসীমা পরিহার করে মাইক ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন অষ্টগ্রাম হাবেলি বাড়ির কৃতি সন্তান, ও অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
‎ সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

‎তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের এক বিবৃতিতে বলেন,

‎ “আশুরা একটি পবিত্র ও মহিমান্বিত দিন, যা কারবালার শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়। কিন্তু এবছর এই দিনে দেশব্যাপী এইচএসসি ও সমমানের গুরুত্বপূর্ণ পরীক্ষা চলমান থাকায় আমাদের ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি নাগরিক দায়িত্বও পালন করতে হবে। পরীক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বিঘ্নিত না হয়, সে জন্য মাইক ও উচ্চ শব্দ ব্যবহার থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি।”

‎তিনি আহলে বাইত প্রেমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,

‎“আমরা আশুরা পালনে অত্যন্ত আন্তরিক ও আবেগপ্রবণ। তবে আমাদের উচিত, এমনভাবে কর্মসূচি পালন করা, যাতে সমাজের অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়। পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও মোনাজাত হোক আমাদের এবারের আশুরা আয়োজনের অন্যতম উদ্দেশ্য।”
‎তিনি আরও উল্লেখ করেন,
‎এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল আচরণ করাই হবে প্রকৃত ইসলামি সৌহার্দ্যের পরিচায়ক। সকল আয়োজক এবং সংশ্লিষ্ট মুসাফিরখানা ও ইমামবাড়ার দায়িত্বশীলদের প্রতি তিনি অনুরোধ জানান, তারা যেনো এই বিষয়ে সতর্ক থাকেন এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিতভাবে সম্পন্ন করেন।

‎এই আহ্বান বিভিন্ন ধর্মীয় মহলে প্রশংসিত হয়েছে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *