অষ্টগ্রামে পবিত্র মহরম উদযাপনে১৬৭তম বার্ষিক বাইশ মৌজার সভা অনুষ্ঠিত

অষ্টগ্রাম প্রতিনিধি কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পবিত্র ১০মহরম উদযাপনে প্রথাগত ১৬৭তম বার্ষিক বাইশ মৌজার সভা পাঁচগায়েলা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে অষ্টগ্রাম হাবেলীর ঐতিহাসিক বটতলায় সৈয়দ আহমেদুল কবির প্রিন্সের সভাপতিত্বে অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা সৈয়দ ফাইয়াজ হাসান বাবু’র সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সুত্র জানায়, মহানবী (সাঃ) ইমাম হাসান (রাঃ) ইমাম হোসাইন (রাঃ) ও পবিত্র মহরমের শোকাহত স্মৃতি স্মরণে ১৬৭ বছর ধরে অষ্টগ্রামের সুন্নিজনতা মহররমের শোকানোষ্ঠান পালন করে আসছে।

মুসলিম উম্মার এই শোকাবহ দিন উদযাপনে ১৬৭ বছর আগে উপজেলার পাঁচ ইউনিয়নের বাইশ মৌজার মানুষ নিয়ে প্রতি বছর ৫ মহরম অষ্টগ্রাম হাবেলীতে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে আসছে।

আগামী ৯ মহরম (৫জুলাই) দুপুর ১২.১ মিনিটে নিশান গাস্তা শেষে, মধ্য অষ্টগ্রাম (স্থানীয় কারবালা) গিয়ে সমাপ্তি ও রাত ১২.০১ মিনিটে তাজিয়া গাস্ত অনুষ্ঠিত হবে।

১০ মহরম (৬ জুলাই) বাদ আছর থেকে মাগরিবের পূর্ব মুহুর্ত পর্যন্ত বিভিন্ন গ্রামের তাজিয়া মিছিল (কারবালায়) গিয়ে শেষ হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য দেন মধ্যঅষ্টগ্রাম সাহেব বাড়ীর পীরজাদা সৈয়দ মেসবাহুল হোসাইন, সৈয়দ কুদ্দুস মিয়া সাহেব,
বিএনপি নেতা মোঃ জাকির হোসেন সফি, মোঃ ইউনুস আলী, তাজিয়া কমিটির সভাপতি জি এম শরিফ উদ্দিন সেলিম আসরাফি, মোঃ আহসান হাবিব, মোঃ আনাস আলী মেম্বার প্রমুখ।

এছাড়াও পূর্ব অষ্টগ্রাম, সদর, কাস্তুল, দেওঘর ও বাঙ্গালপাড়া ইউনিয়নের পাক পাঞ্জাতন অনুসারীগণ বক্তব্য দেন।

অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জলা বিএনপির সদস্য সদর ইউপি চেয়ারম্যান জনাব সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন আমরা বংশ পরম্পরায় আপনাদের নিয়ে পবিত্র মহরম উদযাপন করছি। অন্যান বছরের মত এবারও অষ্টগ্রামে ১৬৭ তম মহরমের আনুষ্ঠানিকতা বাস্তবায়নে এলাকাবাসী, স্থানিয় পুলিশ, স্বেচ্ছাসেবী, স্থানীয় প্রশাসনসহ এলাকাবাসীর সহযোগীতা কামনা করছি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *