অনলাইন ডেস্ক

২০২৬ সালের ব্যালন ডি’অর ভোটে সামগ্রিকভাবে পঞ্চম হলেও লিওনেল মেসিকে নিজেদের ব্যালটে এক নম্বরে রেখেছিলেন ব্রাজিলের প্রতিনিধিরা।
ফ্রেঞ্চ ফুটবল প্রকাশিত ভোটের বিস্তারিত তথ্যে দেখা যায়, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, বেলারুশ, ব্রাজিল, চীন ও পানামার সাংবাদিকরা মেসিকে প্রথম স্থানে ভোট দেন। প্রথম স্থান পাওয়ার জন্য প্রতিটি ভোট থেকে তিনি ১৫ পয়েন্ট করে অর্জন করেন, যা তার মোট ৬১২ পয়েন্টের সঙ্গে যোগ হয়।
২০২৫-২৬ মৌসুমে ইন্টার মায়ামি এবং ২০২৬ ফিফা বিশ্বকাপে মেসির পারফরম্যান্সই তার পক্ষে এই সমর্থনের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড ২০২৫-২৬ মৌসুমে ইন্টার মায়ামির হয়ে ৩৪ ম্যাচে ২৯ গোল করার পাশাপাশি ১৫টি অ্যাসিস্ট করেন।
এছাড়া ২০২৬ বিশ্বকাপেও তিনি দুর্দান্ত ছন্দে ছিলেন। শিরোপাধারী আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে তিনি ৮ গোল করেন এবং ৪টি অ্যাসিস্ট যোগ করেন।

তবে এসব পারফরম্যান্স তাকে আরেকটি ব্যক্তিগত পুরস্কার জিততে সাহায্য করেনি। ব্যালন ডি’অর জিতেছেন ক্যারি কেইন, যার পয়েন্ট ছিল ১,০৫৫। দ্বিতীয় স্থানে ছিলেন কিলিয়ান এমবাপে (১,০২৭), তৃতীয় লামিনে ইয়ামাল (৮৮১) এবং চতুর্থ রদ্রি (৭২৬)।
কেনের এই জয় মেসির রেকর্ডসংখ্যক নবম ব্যালন ডি’অর জয়ের আশা শেষ করে দেয়। এর আগে কাতার বিশ্বকাপ জয়ের পর ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জিতেছিলেন আর্জেন্টাইন মহাতারকা।
যদিও এবার শীর্ষ পুরস্কার জেতা হয়নি, তবুও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলে ভোটে মেসি অন্য সব প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে ছিলেন, যা ফুটবল বিশ্বের এই কিংবদন্তির প্রতি দেশটির অব্যাহত শ্রদ্ধা ও প্রশংসাকেই তুলে ধরে।
