গোপালগঞ্জ জেলায় ১৭ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

এটিভি অনলাইন ডেক্স:

গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

বুধবার দিবাগত রাতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্থগিত হওয়া বিষয়টি হলো—ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের অন্যান্য জেলাসহ সব সাধারণ শিক্ষা বোর্ডে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জানিয়েছেন, অনিবার্য কারণে গোপালগঞ্জ জেলার সব কেন্দ্রে বৃহস্পতিবার অনুষ্ঠেয় আলিম ফিকহ প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষার সূচি পরবর্তীতে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশের অন্যান্য সব জেলায় বৃহস্পতিবারের আলিম পরীক্ষা যথা নিয়মে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপালগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠেয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, ডিপ্লোমা ইন টেক্সটাইল, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএমটি) স্থগিত ঘোষণা করা হলো। পরীক্ষার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। অন্যান্য জেলার সব পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *