বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে অষ্টগ্রামে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ

নিজস্ব প্রতিনিধি

‎”তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।‎‎

রবিবার (১২ জুলাই) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবীন বিশ্বাস।‎‎

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ এবং মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. আজাদ হাসান।‎‎

এসময় আরও উপস্থিত ছিলেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন আশরাফী, সহ-সভাপতি জাকির হোসেন শফি, সাংগঠনিক সম্পাদক এস. এম. শাহিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেলসহ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।‎‎

আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা কার্যক্রমের সম্প্রসারণ, নিরাপদ মাতৃত্ব, মা ও শিশুস্বাস্থ্য সেবা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবার পরিকল্পনা বিভাগের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্টদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।‎‎

অনুষ্ঠানের শেষে ইউনিয়ন পর্যায়ে দায়িত্ব পালনকারী পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI), পরিবার কল্যাণ সহকারী (FWA), পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) এবং স্যাকমো (SSCMO)-দের কর্মদক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *