অষ্টগ্রামে ব্র্যাকের উদ্যোগে পাওয়ার টিলার ও সবজির বীজ বিতরণ

নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে ব্র্যাকের উদ্যোগে একজন সুবিধাভোগীর মাঝে বিনামূল্যে একটি পাওয়ার টিলার এবং গ্রাহকদের মাঝে বিভিন্ন ধরনের শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।‎‎ব্র্যাকের সেন্ট্রাল-২ ডিভিশনের ইটনা অঞ্চলের অষ্টগ্রাম এলাকার আকড়ার বাজার শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার।‎‎এ সময় উপস্থিত ছিলেন মোঃ জহিরুল হক, উপজেলা হিসাব ব্যবস্থাপক,আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. নাজমুল হক সিকদার, সিনিয়র এলাকা ব্যবস্থাপক (দাবি) এনামুল রেজা, শাখা ব্যবস্থাপক (দাবি) গোলাম নূর মোহাম্মদ, অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।‎‎অনুষ্ঠানে উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের টিলাহাটি গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী তারা বানুর হাতে ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের একটি পাওয়ার টিলার তুলে দেওয়া হয়। এছাড়াও ব্র্যাকের গ্রাহকদের মাঝে বিনামূল্যে মৌসুমি শাক-সবজির বীজ বিতরণ করা হয়, যাতে তারা পারিবারিক পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি করতে পারেন।‎‎অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক কৃষিযন্ত্র ও উন্নতমানের বীজের ব্যবহার কৃষি উৎপাদন বৃদ্ধি, সময় ও শ্রম সাশ্রয় এবং কৃষকদের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও কৃষকদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *