অষ্টগ্রামে ৮ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ জুন অষ্টগ্রাম থানাধীন খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে মোঃ জামাল মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজত তল্লাশি করে ৮ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।‎

গ্রেপ্তারকৃত জামাল মিয়া কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার হোসেনপুর (দক্ষিণহাটি) গ্রামের মৃত সাইদ মিয়ার ছেলে।

‎এ ঘটনায় অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-১৬ এবং জিআর নম্বর-৮৫। মামলাটি ২৮ জুন ২০২৬ তারিখ রাত ১২টা ৩০ মিনিটে রেকর্ড করা হয়।‎

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, “মাদকের বিরুদ্ধে অষ্টগ্রাম থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৮ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”‎তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে বিচারিক কার্যক্রমের জন্য প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *