ভৈরবে মানারাত পাবলিক স্কুলে দেশীয় ফলের উৎসব অনুষ্ঠিত

সোহানুর রহমান সোহান ভৈরব কিশোরগঞ্জ

মানারাত পাবলিক স্কুলের উদ্যোগে ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ‎বৃহস্পতিবার (২৪ জুন) সকালে বিদ্যালয়ের মাঠে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন করা হয়। ফল উৎসবে বিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা দেশীয় ও মৌসুমি বিভিন্ন ফল প্রদর্শনের পাশাপাশি এসব ফলের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে উপস্থাপনা করে।‎

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব সরকারি হাজী আসমত কলেজের উপাধ্যক্ষ আবদুর রউফ, ‎মানারাত পাবলিক স্কুলের সভাপতি প্রভাষক সাইদুর রহমান সাইফ ‘ র সভাপতিত্বে সহকারী শিক্ষক মোঃ মুছা মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী আসমত সরকারি কলেজের প্রকৌশল অংক বিভাগের প্রভাষক বরকত উল্লাহ পাঠান স্কুলটির পরিচালক ডাঃ ইমরান মাহমুদ চৌধুরী নরসিংদী সরকারি শহীদ আসাদ কলেজের সহকারী অধ্যাপক আলাউদ্দিন আল-আজাদ, দৈনিক ইনকিলাব পত্রিকা ভৈরব প্রতিনিধি সাংবাদিক সোহানুর রহমান সোহান – সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।‎‎

সভাপতির বক্তব্যে প্রভাষক সাইদুর রহমান সাইফ তার বক্তব্যে বলেন, “দেশীয় ফল আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। শিশুদের মাঝে ফলের প্রতি আগ্রহ সৃষ্টি এবং পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন শিশুদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতেও সহায়ক ভূমিকা রাখে।

শিক্ষার্থীদের সুস্থতা বিকাশে নিয়মিত ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রকৃতি ও পুষ্টি সম্পর্কে জ্ঞান দান করতে হবে।‎অনুষ্ঠানে, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *