একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর স্লোগানে উত্তাল অষ্টগ্রাম

মোঃ নাদিরুজ্জামান আজমল

অষ্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিলের একাংশ।

কিশোরগঞ্জের অষ্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় “একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর” সহ বিভিন্ন স্লোগানে উপজেলা সদর এলাকা মুখরিত হয়ে ওঠে।

‎বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা আওয়ামী লীগের রাজনীতি, কর্মকাণ্ড এবং বিভিন্ন সময়ের ঘটনাবলি নিয়ে সমালোচনা করেন এবং দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

‎কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী রহমান খান, যুগ্ম আহ্বায়ক সোহরাব হাসান ছোয়াব, শরীফ আহমেদ, শ্রাবণ আহমেদ দানা ও বায়েজিদ বাপ্পী।

‎এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস এম জাভেদ সহ উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিপুলসংখ্যক নেতাকর্মী।

‎সমাবেশে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তারা সোচ্চার রয়েছেন। তারা রাজনৈতিক সহিংসতা, দুর্নীতি ও গণতান্ত্রিক মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডের বিচার দাবি করেন এবং জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।

‎বক্তারা আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। এ লক্ষ্যে সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

‎সমাবেশ শেষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *