মোঃ নাদিরুজ্জামান আজমল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় এডভোকেট মাহবুব আলম আক্তারকে সংবর্ধনা দিয়েছে ১নং দেওঘর ইউনিয়ন যুবদল।
শুক্রবার (১৯ জুন) বিকেলে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় তাকে স্বাগত জানিয়ে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি অষ্টগ্রাম বাজার ও উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন চত্বর প্রদক্ষিণ করে দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিমপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওঘর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুস সাত্তার। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত মানবাধিকার বিষয়ক সম্পাদক ও অষ্টগ্রামের কৃতী সন্তান এডভোকেট মাহবুব আলম আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন, যুগ্ম সম্পাদক মাসুদ রেজা চৌধুরী শিপু, আইন বিষয়ক সম্পাদক সেলিমুল হক ইমন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন আনা, ভৈরব উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর রাজীব হোসেন তাপস, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এস এম জাভেদ, বর্তমান আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল এবং সাবেক সদস্য সচিব মাসুদ রানা।এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এডভোকেট মাহবুব আলম আক্তারের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়া অষ্টগ্রামবাসীর জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, মানবাধিকার রক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।সংবর্ধিত অতিথির বক্তব্যে এডভোকেট মাহবুব আলম আক্তার দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানবাধিকার রক্ষায় তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপির আদর্শ বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।