নিজস্ব প্রতিনিধি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের অষ্টগ্রামে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে অষ্টগ্রাম বড় বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম ও বাংলাদেশের রাজনীতিতে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন বক্তারা। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অষ্টগ্রাম উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর রাজীব হোসেন তাপসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম আক্তার, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন শফি, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রেজা চৌধুরী শিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনা, ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস এম জাভেদ, উপজেলা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল এবং ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুদ রানা।
এছাড়াও অষ্টগ্রাম উপজেলা শ্রমিক দলের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবাদী রাজনীতি এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
