চাটমোহরে টাকার লোভ দেখিয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

এটিভি অনলাইন ডেস্ক

পাবনার চাটমোহরে ঘর ঝাড়ু ও নগদ টাকার লোভ দেখিয়ে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে মর্মে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার (২০ মে) এ ঘটনায় একটি মামলা হয়েছে।

‎জানা গেছে, উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর গ্রামের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মঙ্গলবার সন্ধ্যার দিকে জনৈক শামসুল হকের মুদি দোকান থেকে আইসক্রিম কিনে বাড়ি ফিরছিল। পথিমধ্যে একই গ্রামের মৃত মিয়াজান প্রামানিকের ছেলে আব্দুল জলিল (৪৮) ঘর ঝাড়ু ও টাকার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে মেয়েটিকে শ্লীলতাহানি করে। বিষয়টি জানাজানি হলে জলিল পালিয়ে যায়।‎

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা জানান, অভিযুক্তের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *