নেত্রকোনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৭৪ কেজি পলিথিন জব্দ

এটিভি অনলাইন ডেক্স:

নেত্রকোনা, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার কেন্দুয়ায় আজ পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ৭৪ কেজি পলিথিন জব্দ ও নগদ অর্থ জরিমানা আদায় করেছে।
‎
‎সোমবার দুপুরে কেন্দুয়া উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কেন্দুয়া উপজেলার মেছুয়া বাজারে কেশব স্টোর নামক দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
‎
‎পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধন ২০১০) এর ধারা ৬(ক) অনুযায়ী উক্ত দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ৭৪ কেজি ৪০০ গ্রাম নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ ও নগদ পাঁচ হাজার টাকা জরিমানা  আদায় করা হয়।
‎
‎ভ্রাম্যমাণ আদালতের বিচারিক হাকিমের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন নিপা এবং প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন।
‎
‎এ সময় উপজেলা পুলিশ, ভূমি অফিস ও পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
‎
‎এ সময় বাজারের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও বাজারে আগত ব্যক্তিবর্গের মাঝে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী লিফলেট বিতরণ করা হয় এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে অবহিত করা হয়।
‎
‎জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *