অষ্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাসহ বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার

মোঃ নাদিরুজ্জামান আজমল

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাসহ পৃথক পৃথক মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ মে)  উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।‎‎পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারায় ৩ জন, সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ১ জন এবং অষ্টগ্রাম থানার পৃথক দুইটি মামলার ওয়ারেন্টভুক্ত ২ জন রয়েছেন।

‎‎ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ বাবুল মিয়া (৩৫), পিতা-মৃত আনিছুর রহমান, সাং-পূর্ব অষ্টগ্রাম কবিরখান্দান ফরাজিবাড়ী। মোঃ রিমন মিয়া (২৬), পিতা-মোঃ শাহাদত আলী, সাং-পূর্ব অষ্টগ্রাম সৈয়দ আলী হাটি, এবং আহাম্মেদ আলী (২৫), পিতা-মৃত ইমত আলী, সাং-মধ্য অষ্টগ্রাম সোনাই দিঘীর পশ্চিমপাড়।‎‎

সিআর মামলা নং-২৮১(১)/২৬ এর ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল মিয়া (২৭), পিতা-খুরশেদ মিয়া, সাং-উছমানপুর পশ্চিমপাড়া, বাঙ্গালপাড়া, অষ্টগ্রাম।‎‎

অষ্টগ্রাম থানার মামলা নং-০৯(০৮)/২০২৪ এর ওয়ারেন্টভুক্ত আসামি এতন মিয়া ওরফে এহতেসামুল হক, পিতা-মৃত ইদু মিয়া, সাং-কাজীপাড়া, অষ্টগ্রাম।‎‎

এছাড়া অষ্টগ্রাম থানার মামলা নং-০৩(০৭)/১৩ এর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মুছাব মিয়া ওরফে মুছা মিয়া (৫১), পিতা-মৃত ইনু মিয়া, সাং-পূর্ব অষ্টগ্রাম (পরশপাড়া আবেদহাটি), অষ্টগ্রামকে গ্রেপ্তার করা হয়েছে।‎‎

অভিযান পরিচালনা করেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান, এসআই রিপন পাল ও সঙ্গীয় ফোর্স।‎‎অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।‎‎পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে অষ্টগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *