তাড়াইলে উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে তাড়াইল এলএসডি রোড সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।‎‎অনুষ্ঠানে তাড়াইল উপজেলা শাখার সভাপতি শৈবাল কুমার পাল দিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলম খানের সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিলটি সম্পন্ন হয়। এতে তাড়াইল উপজেলা শাখার সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।‎‎ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কিশোরগঞ্জ জেলা সভাপতি সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী শিল্পী গোষ্ঠী কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল রেজা এবং সিপিবি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সরকার।‎‎এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান খান মিলন, উদীচী তাড়াইল উপজেলা মহিলা সম্পাদিকা হোসনে আরা পুতুল, সহ-সাধারণ সম্পাদক ববিতা বিশ্বাস, সাংবাদিক রবীন্দ্র সরকার, বাংলাদেশ মহিলা পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভানেত্রী দিবা রানী সরকার এবং সাধারণ সম্পাদক প্রিয়াংকা ভৌমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।‎‎ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে সম্প্রীতি, মানবিকতা ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *