মেহেন্দিগঞ্জে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, মাদকবিরোধী কঠোর অবস্থানের ঘোষণা রাজিব আহসানের

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ

বরিশালের মেহেন্দিগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বিকাল ৫টায় পাতারহাট আর সি কলেজ মাঠে এ আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় প্রতিমন্ত্রী ও জননেতা রাজিব আহসান এমপি।
‎সংক্ষিপ্ত বক্তব্যে তিনি মাদকবিরোধী কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, তার নির্বাচনী এলাকা থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
‎তিনি পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, মাদক সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। যারা মাদক ব্যবসা বা সেবনের সাথে জড়িত থাকবে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।
‎এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের প্রতিও কঠোর বার্তা দিয়ে বলেন, মাদক সংশ্লিষ্ট কোনো ব্যক্তির জন্য দলীয়ভাবে বা ব্যক্তিগতভাবে কোনো ধরনের সুপারিশ করা যাবে না। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
‎ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *