ঈদুল ফিতর উপলক্ষে অষ্টগ্রামে ভিজিএফের চাল বিতরণ শুরু, ২৯ হাজার ৪৪৯ পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা

‎মোঃ নাদিরুজ্জামান আজমল
‎অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় গরিব, দুস্থ, ও অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে সরকারের ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলায় মোট ২৯ হাজার ৪৪৯টি কার্ডধারী পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ করা হচ্ছে।
‎উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইউনিয়ন পরিষদের মাধ্যমে নির্ধারিত এই চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কার্ডধারীরা নির্ধারিত সময় অনুযায়ী ইউনিয়ন পরিষদের কাছ থেকে তাদের বরাদ্দকৃত চাল সংগ্রহ করছেন।
‎সরকারের এই উদ্যোগের ফলে ঈদকে সামনে রেখে নিম্নআয়ের ও অসহায় পরিবারের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, উৎসবের সময়ে এ ধরনের খাদ্য সহায়তা দরিদ্র পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
‎চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন ও তদারকিতে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু এবং ট্যাগ অফিসার মোঃ ইকবাল।
‎এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ (মেম্বার), ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অনিক রায়সহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকৃত উপকারভোগীদের মাঝে সুষ্ঠু ও স্বচ্ছভাবে ভিজিএফের চাল বিতরণ নিশ্চিত করতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে এবং কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *