বাগমারায় জামায়াত আমিরের মৃত্যুতে এমপি আব্দুল বারী সরদারের শোক প্রকাশ।

‎মোঃ সাইফুল ইসলামঃ

রাজশাহীর বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও বাইগাঁছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাস্টার কামরুজ্জামান হারুন(৬০)ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
‎শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে রাজশাহীর ইসলামী ব্যাংক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
‎পারিবারিক সূত্রে জানা যায়, হটাৎ স্টোক করে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
‎মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
‎মাস্টার কামরুজ্জামান হারুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার। শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
‎বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হিসেবে মাস্টার কামরুজ্জামান হারুন দীর্ঘদিন ধরে সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। সাদাসিধে জীবনযাপন, সততা ও মানবিক আচরণের জন্য তিনি এলাকায় ব্যাপকভাবে সম্মানিত ছিলেন। তাঁর মৃত্যুতে বাগমারা উপজেলায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *