নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে অষ্টগ্রাম দারিদ্র্য বিমোচন সংস্থা। শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে মোট ৩৫০টি উন্নত মানের কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ জাকির আশরাফী বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। শীতের এই সময়ে একটি কম্বল অনেক মানুষের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়ায়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় সংগঠনটির পরিচালক মোহাম্মদ ফয়সাল, ফাইজুল হাসান, সোহাগ, জুনাইদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
