অষ্টগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

অষ্টগ্রাম প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) উপজেলার কাস্তুল বাজার মসজিদে কাস্তুল ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবদলের সভাপতি ফারুক মিয়ার সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তোয়াব প্রধানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার মোহতামিম মাও. আবদুর রহমান।

‎ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্তুল বাজার মসজিদের খতিব মাও. হাবিবুর রহমান, ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সম্পাদক বাদল মিয়া। মিলাদ মাহফিল শেষে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা কর্মী ও সর্বস্থরের মুসুল্লীগণ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *