অষ্টগ্রামে সাংবাদিকদের সাথে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা’র মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) অষ্টগ্রামের কাজীপাড়ায় তার পৈত্রিক বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


‎সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন মতবিনিময় সভার আয়োজক কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) আসনের স্বতন্ত্র প্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্রী, অষ্টগ্রামের ঐতিহ্যবাহী কাজী পরিবারের সন্তান রেহা কবির সিগমা। তিনি অষ্টগ্রাম রোটারী ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাকালীন সাবেক অধ্যক্ষ কাজী আবদুল মোমেনের কন্যা ও দেশের অন্যতম ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক মন্ত্রীত্বের প্রলোভন উপেক্ষা করে আইয়ুব খানের রোষানলে পড়ে বেত্রাঘাতে বধির হয়েও যিনি তাঁর নীতির সাথে আপোষ করেননি সেই কাজী আবদুল বারীর ভাইস্তি। তার দাদা কাজী আবদুল আওয়াল ছিলেন অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। সম্প্রতি তিনি অষ্টগ্রামের হযরত শাহ্ কুতুব (রহঃ) এর মাজার জিয়ারত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করে নির্বাচনী প্রচারনা শুরু করেন।


‎মতবিনিময়কালে রেহা কবির সিগমা বলেন, দীর্ঘদিন পর এবারের নির্বাচন সারাদেশে অংশগ্রহণ মুলক ও প্রতিদ্ব›দ্বীতাপূর্ণ হবে। তারই লক্ষে এই আসনে একটি অবাধ নিরপেক্ষ, অংশগ্রহণমুলক ও প্রতিদ্বন্ধিতাপূর্ণ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করবেন।


‎এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন । জয়ের বেপারী আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনে জয়ী হতে পারলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নে কাজ  করতে চান তিনি। উপজেলার নির্বাচনী পরিবেশ কেমন? নির্বাচনী প্রচারনায় কোন বাঁধার সম্মুখীন হচ্ছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনী পরিবেশ খুবই ভালো, এখনও পর্যন্ত নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। কারো কাছ থেকে কোন বাধা বিপত্তি পাচ্ছেন না বলেও জানান তিনি।


‎আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে আসছে না এ ক্ষেত্রে ভোটার উপস্থিতি কম হবে কিনা? কম হলে ভোটার উপস্থিতি বৃদ্ধিতে আপনার ভুমিকা কেমন থাকবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সরকার দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংষ করে গেছে। তাদের অনুপস্থিতি নির্বাচনে খুব একটা প্রভাব ফেলবে বলে মনে হয়না। তার পরেও ভোটারদের সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ।


‎এ সময় অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জার্নাল অব কান্ট্রি বিডি.কম’র সম্পাদক নজরুল ইসলাম সাগর, সাধারন সম্পাদক আলী রহমান, সিনিয়র সহ সভাপতি অজিত দত্ত, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক আতাউল গনী দৈনিক ইনকিলাব পত্রিকার অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি নাদিরুজ্জামান আজমলসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *