নিজস্ব প্রতিনিধি।

কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফজলুর রহমান ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ায় আনন্দ প্রকাশ করেছে অষ্টগ্রাম সরকারি রোটারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় কলেজ চত্বরে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের নেতা আকাশ খান, অনিক খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, জননেতা ফজলুর রহমানের মনোনয়ন অষ্টগ্রামের মানুষের প্রত্যাশার প্রতিফলন। আমরা বিশ্বাস করি, তিনি জনগণের পক্ষে সাহসী ভূমিকা রাখবেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও ছাত্রনেতারা দেশ ও দলের কল্যাণ কামনায় দোয়া করেন।
