মধ্য অষ্টগ্রাম সোনাই দিঘীর পূর্ব পাড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত অষ্টগ্রাম উপজেলার মধ্য অষ্টগ্রাম গ্রামে নতুন জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

‎এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি সৈয়দ জহিরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক সাবেক মেম্বার মোঃ আনাছ আলী, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা।

‎ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মসজিদের কাজ সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য বিশেষ দোয়া করা হয়। স্থানীয়রা জানান, বহুদিন ধরে এলাকাবাসীর একটি বৃহৎ ও আধুনিক জামে মসজিদের প্রয়োজন ছিল। নতুন এই মসজিদ প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার ধর্মীয় ও সামাজিক ঐক্য আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *