বাজিতপুরে শিক্ষার্থীদের টিসি না দেওয়ার অভিযোগ আব্দুল মান্নান স্বপন স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়ারদী ইউনিয়নের আব্দুল মান্নান স্বপন স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, প্রধান শিক্ষক আব্দুল মান্নান স্বপন গত ৯ মাস ধরে কাউকেই ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দিচ্ছেন না।

‎শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, বিজ্ঞান বিভাগ না থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের জোর করে আটকে রাখা হচ্ছে। টিসি চাইতে গেলে প্রধান শিক্ষক একাধিকবার দূর্ব্যবহার করেছেন।

‎সাপলেঞ্জা গ্রামের ছাত্রী হেমন্তি ও তার মা ভীতি আক্তার অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে টিসি না দেওয়ার কারণে পড়াশোনায় মারাত্মক ক্ষতি হচ্ছে। একই অভিযোগ করেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজহার ইসলাম। তিনি জানান, আমার মেয়েও ওই স্কুলে পড়ে। টিসি চাইলে দেওয়া হয়নি, বরং দূর্ব্যবহার করা হয়েছে। এতে তিন মাস ধরে আমার মেয়ের পড়াশোনা বন্ধ রয়েছে।

‎অভিযোগে আরও জানা যায়, টিসি না পেয়ে এক শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হয়ে গেলে পরিবার তাকে বিবাহ দিয়ে দেয়। বিয়ের পর স্কুল কর্তৃপক্ষ টিসি প্রদান করে।

‎অভিভাবকরা বলেন, নয় মাস ধরে এ ধরনের ঘটনা চলমান থাকায় বহু শিক্ষার্থী নতুন প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছে না। ফলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। দ্রুত ব্যবস্থা নিতে শিক্ষা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

‎এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দল মান্নান স্বপনের বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *