জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা বিএনপির সদস্য ও অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের দলীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কৃষক দলের সভাপতি ইউনুস আলী মেম্বার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জুয়েল মিয়া, তাতী দলের সভাপতি আবু সুফিয়ান, মৎসজীবি দলের আহ্বায়ক মাহফুজ আলম খান দানা, মৎসজীবি দলের সদস্য সচিব মোঃ তানেল সরকার, যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বিএনপির দপ্তর সম্পাদক মোশাররফ উদ্দিন হালিম, বিএনপির তত্ব ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজিব হাসান খান, সাংগঠনিক সম্পাদক শেখ জমির মেম্বার জিসাস নেতা শেখ শহিদুল ইসলাম শহিদ
এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তফসির।
এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি আগামীর রাজনৈতিক কর্মসূচি শক্তিশালী করতে মতবিনিময় করেন।
