কুড়িগ্রামের সাবেক সেই ডিসি সুলতানা পারভীন কারাগারে

এটিভি অনলাইন ডেস্ক:

‎সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনের জামিন আবেদন না মঞ্জুর করে মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম জেলা দায়রা জজ আদালতে প্রেরণ করেছে।
‎সকাল ১১টায় তিনি জেলা দায়রা জজ আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় শহরের উৎসুক জনতা জেলা প্রশাসককে এক নজর দেখার জন্য আদালতে ভীড় জমায়।
‎জানা গেছে, সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন ৫ বছর আগে  কুড়িগ্রামে কর্মরত থাকাকালীন অবস্থায় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে মাদক রাখার অপরাধে মামলা প্রদান করে। মিথ্যা  এ ঘটনায় সাংবাদিক আরিফুল হক রিগান জেলা দায়রা জজ আদালতে একটি মামলা করে।
‎দীর্ঘ ৫ বছর থেকে এ মামলা চলছে। সাম্প্রতিক সময়ে জেলা প্রশাসক হাইকোর্ট থেকে জামিন পেলেও আসমী সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন স্থায়ী জামিন পাবার জন্য মঙ্গলবার দুপুরে জেলা দায়রা জজ আদালতে আসেন। রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে বিঞ্জ আদালত কোন রায় প্রদান করেননি।
‎উল্লেখ্য, ২০২০ সালে মার্চ মাসে মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে সাংবাদিক আরিফুল ইসলামকে তার বাড়ি থেকে তুলে নিয়ে আসে জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালত। পরে রাত দুইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক মামলায় এক বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে রাতেই জেল হাজতে পাঠানো হয়।
‎কারামুক্ত হয়ে এ ঘটনায় সাংবাদিক আরিফুল ইসলাম রিগান জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। ৫ বছর ধরে এই মামলা চলছে। সম্প্রতি সাবেক জেলা প্রশাসক হাইকোর্ট থেকে জামিন পেলেও স্থায়ী জামিন পাওয়ার জন্য মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আসেন। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *