শেখ মারুফ বিল্লাহ

আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া হামিউচ্ছুন্নাহ কওমিয়া ও হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন চর জামে মসজিদ নদী ভাঙ্গনে কবলিত হওয়ায় ঘটনাস্থান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।
বুধবার(১৩ আগস্ট) বিকালে তিনি এ ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করেন। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এলাকার স্বনামধন্য মাদ্রাসা ও জামে মসজিদ মরিচ্চাপ নদীর চর ভরাটি স্থানে প্রতিষ্ঠিত। নদী খননের সময় ভরাট এলাকা দিয়ে খনন কাজ না করে ভাঙ্গন এলাকা দিয়ে খনন করায় বছর না ঘুরতেই পুনরায় ভাঙ্গন ক্রিয়া শুরু হয়। একমাস পূর্বে এখানে দৃশ্যমান ভাঙ্গন শুরু হয় এবং এক সপ্তাহ আগে ২০/২৫ হাত বাঁধ ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়ে যায়। এলাকার মানুষ স্বেচ্ছাশ্রম ও নিজেদের চেষ্টায় শতাধিক বাঁশ জোগাড় করে পাইলিং কাজ করান। বুধবার দুপুর নাগাদ পাইলিংসহ নতুন করে ভেঙ্গে নদীতে চলে যায়। বর্তমানে মসজিদের গা ধরা করেছে,ইমাম সাহেবের বাসা ভাঙ্গনের মুখে পড়েছে। মাদ্রাসা হুমকীর মধ্যে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে মসজিদ,মাদ্রাসাসহ এলাকার অসংখ্য ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাবে বলে শঙ্কা দেখা দিয়েছে। ইউএনও মহাদয় ভাঙ্গনের ভয়াবহতা দেখে শঙ্কা প্রকাশ করেন এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত পদক্ষেপ নিবেন বলে আশ্বস্থ করেন। এ সময় বিএনপি একটা জাকির হোসেন বাবু,জহির উদ্দীন,মাদ্রাসার প্রধান শিক্ষক মিজানুর রহমান,সভাপতি লুৎফর রহমান,সেক্রেটারী নজরুল ইসলামসহ অনেকে প্রমুখ উপস্থিত ছিলেন।
