সোহানুর রহমান সোহান

জাতীয় যুব শক্তি কিশোরগঞ্জের ভৈরব উপজেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় যুব শক্তি ভৈরব উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১ টায় ভৈরব পৌর শহরের শুভ উদ্ধোধনকৃত কার্যালয়ে জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রউফ’র এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ,অনলবর্ষী বক্তা রিসান কবির শায়ক (আর.কে)’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা জাতীয় যুব শক্তি সদস্য সচিব ও যুবায়ের, ভৈরব উপজেলা জাতীয় যুবশক্তি আহ্বায়ক,জাকির হোসেন সোহেল, সদস্য সচিব শেখ মাঈনুদ্দিন চিশতী পরাগ, ভৈরব উপজেলা এনসিপি আহবায়ক, মাহাবুব মিয়া, সদস্য সচিব আশরাফুল আলম,এনসিপি সাংগঠনিক সম্পাদক ,মোহাম্মদ সোহেল, এনসিপি, মূখ্য সংগঠক আলিমুল হক,কিশোরগঞ্জ জাতীয় যুব শক্তি আহ্বায়ক আনাস মিয়া,সহ বাংলাদেশ জামাতের ইসলাম ভৈরব উপজেলা শাখার সিনিয়র নেতৃত্ববৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় বক্তারা বলেন, এনসিপি বাংলাদেশের একটি সুসংগঠিত রাজনৈতিক দল। জুলাই আগস্ট যুদ্ধে এই দলের ভূমিকা প্রশংসনীয়।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে এই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই লক্ষ্যে ভৈরব উপজেলা জাতীয় যুব শক্তির কমিটি ঘোষণা করেছে। যুব শক্তিকে সুসংগঠিত করতে সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অতি শীঘ্রই কমিটি গঠন করা হবে। তরুণদের সামাজিক উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করতে বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে বলে তারা জানান।
এ সময় জাতীয় যুব শক্তির মোজাম্মেল হক ও সাব্বির আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
