স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ আগস্ট (রবিবার) কিশোরগঞ্জ জেলায় সফরে আসছেন। এই সফরে তিনি কিশোরগঞ্জ সদরসহ কটিয়াদি পাকুন্দিয়া উপজেলা সফর করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন, বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।
এছাড়া কিশোরগঞ্জ সদর ও কটিয়াদি পাকুন্দিয়া উপজেলা জুড়ে বইছে উৎসবমুখর পরিবেশ।

অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণে জেলার মানুষের জন্য কি উপহারের ঘোষণা আসতে পারে তার অপেক্ষায় লাখো মানুষ প্রহর গুণছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ জেলা সদরসহ কটিয়াদি ও পাকুন্দিয়া উপজেলায় আগমন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল শাখা থেকে প্রকাশিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় নিজ বাসভবন থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
দুপুর ১২টায় কটিয়াদীর উদ্দেশে রওনা হয়ে সাড়ে ১২টায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টা ৫৫ মিনিটে কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে যাবেন। সেখানে বেলা ১টায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দুপুর ১টা ৪৫ মিনিটে কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী।
বেলা আড়াইটায় সেখানে সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং জাতীয়তাবাদী ছাত্রদল, কিশোরগঞ্জ জেলা শাখার বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।এরপর বিকেল ৩টায় কিশোরগঞ্জ সার্কিট হাউসের উদ্দেশে রওনা হয়ে সোয়া ৩টায় সেখানে পৌঁছে কিছু সময় বিরতি নেবেন। বিকেল ৪টায় জেলা শহরের পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সফর শেষে সন্ধ্যা ৬টায় সড়কপথে কিশোরগঞ্জ ত্যাগ করে রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এটি প্রধানমন্ত্রীর সরকারি সফর; তার ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা সফরসঙ্গী হিসেবে থাকবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম কিশোরগঞ্জ সফর এবং প্রথমবারের মতো কিশোরগঞ্জ সদরে আগমন।
এ সফরকে ঘিরে জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।কটিয়াদি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ বলেন, আগামী ১৬ আগস্ট আচমিতা মিনি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করবেন। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও অন্যান্য সরকারি দপ্তর সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সড়ক, যোগাযোগব্যবস্থা ও অনুষ্ঠানস্থলের সামগ্রিক উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। কটিয়াদী উপজেলার যেসব এলাকা উন্নয়নকাজে পিছিয়ে রয়েছে, সফরের সময় সেসব বিষয় প্রধানমন্ত্রীর নজরে আনার পাশাপাশি উন্নয়নের দাবিও তুলে ধরা হবে। অনুষ্ঠানটি সফল করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর ভাষণে জেলার সদরের জন্য সুখবরের অপেক্ষায় লাখো মানুষ ; প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণে কিশোরগঞ্জ সদর তথা জেলার মানুষের জন্য কি উপহারের ঘোষণা আসতে পারে তার অপেক্ষায় লাখো মানুষ প্রহর গুণছেন এখন। আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এ আগমনকে কেন্দ্র করে গোটা কিশোরগঞ্জ জেলা জুড়ে বইছে উৎসবমুখর পরিবেশ। বিএনপিসহ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও এই আনন্দ উৎসব দেখা যাচ্ছে। বিকাল ৪টার দিকে তিনি কিশোরগঞ্জ জেলা সদরের পুরাতন স্টেডিয়াম মাঠে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোহানা নাসরিন।
প্রধানমন্ত্রীর সেই ভাষণের দিকে তাকিয়ে আছে তারা। ভাষণে প্রধানমন্ত্রী হাওর জেলা খ্যাত কিশোরগঞ্জ বাসীর জন্য কি উপহারের ঘোষণা দিয়ে যাচ্ছেন। কি পাচ্ছেন তিনার কাছ থেকে, সেটা নিয়ে এখন সাধারণ মানুষের মাঝে আলোচনা শুরু হয়েছে।কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের জাতীয় সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
তিনি বলেন, দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ খুবই আনন্দিত। আমরা সবাইকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর এই সফরকে ফলপ্রসূ ও স্মরণীয় করে তুলতে ব্যাপক প্রস্তুতি নিয়েছি।শরীফুল আলম বলেন, কিশোরগঞ্জবাসীর আবেগ ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ। গত রমজানের ঈদে এই মাঠের উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রায় ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরকালে শোলাকিয়া ঈদগাহ মাঠে ওই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ সময় প্রধানমন্ত্রী প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় দুই হাজার নিমগাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
