অষ্টগ্রামে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

‎”দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।‎‎

দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা কার্যালয়, কিশোরগঞ্জ এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, অষ্টগ্রামের যৌথ আয়োজনে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে অষ্টগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।‎‎

অনুষ্ঠানে প্রধান অতিথি ও মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মোহাম্মদ মহিবুল্লাহ।

‎‎মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ সোহেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. রুকুনুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান সিরাজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, সহকারী প্রোগ্রামার আনোয়ার পারভেজ এবং একাডেমিক সুপারভাইজার আবদুল লতিফ।‎‎ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আনোয়ার উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাগর।‎‎

বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বক্তারা শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা, সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গঠনে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।‎‎অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *