অষ্টগ্রামে পৃথক অভিযানে ২৫ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।‎

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামানের নেতৃত্বে গত ২০ জুলাই ২০২৬ তারিখে পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।‎পুলিশ জানায়, প্রথম অভিযানে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া ঘাট এলাকায় আকতার মিয়ার বাড়ির সামনে পাকা সড়ক থেকে ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. আকবর হোসেন (৩৫), শ্রী স্বপন চন্দ্র মহন্ত (৩০), মো. শাহীন মিয়া (৩৫), ইমন মিয়া (১৯) ও স্বপন গোয়ালা (২৭)। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎এ ঘটনায় অষ্টগ্রাম থানায় এফআইআর নং-১০, তারিখ ২০ জুলাই ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।‎

একই দিনে দ্বিতীয় অভিযানে বাঙ্গালপাড়া ইউনিয়নের আনোয়ারপুর (নতুন মোকাম) এলাকায় আইয়ুব আলীর বাড়ি সংলগ্ন পাকা সড়ক থেকে নুরুজ আলী (৬০) নামে এক ব্যক্তিকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

‎এ ঘটনায় অষ্টগ্রাম থানায় এফআইআর নং-১১, তারিখ ২০ জুলাই ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, নুরুজ আলীর বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় পূর্বের আরও পাঁচটি মামলা রয়েছে।‎অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *