রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী পেলেন সোহেল-দম্পতি

এটিভি অনলাইন ডেস্ক

আলোচিত রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। এর ফলে মামলার আসামি সোহেল ও তার স্ত্রী রাষ্ট্রীয় খরচে আইনি সহায়তা পাচ্ছেন।‎‎

রোববার (২৪ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-জিপি শাখা) থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।‎‎

আদেশে বলা হয়, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রামিসা হত্যা মামলায় আসামিপক্ষের হয়ে মামলা পরিচালনার জন্য ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহকে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।‎‎

এর মাধ্যমে মামলার বিচারিক কার্যক্রমে আসামিপক্ষ রাষ্ট্রীয়ভাবে আইনি প্রতিনিধিত্বের সুযোগ পাচ্ছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে এবং আদালতে এর কার্যক্রম চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *