বাজারে এলো নতুন ৫ টাকার নোট, থাকছে গ্রাফিতি-২০২৪-এর বিশেষ নকশা

এটিভি অনলাইন ডেস্ক

বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইন ও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ৫ টাকা মূল্যমানের নতুন নোট বাজারে ছেড়েছে। মঙ্গলবার অর্থ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।‎‎

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের স্বাক্ষরযুক্ত এই নতুন নোট আজ থেকেই বাজারে ছাড়া হয়েছে। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে নোটটি বিতরণ শুরু হয়েছে। পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও এটি সরবরাহ করা হবে।‎‎নতুন নোটটির অন্যতম আকর্ষণ হলো এর পেছনের অংশে স্থান পেয়েছে গ্রাফিতি-২০২৪-এর বিশেষ চিত্র, যা নোটটিকে দিয়েছে সমসাময়িক এক নতুন মাত্রা।‎‎

নতুন নোটের বৈশিষ্ট্য‎‎

৫ টাকার এই নোটের আকার ১১৭ মিলিমিটার × ৬০ মিলিমিটার। নোটের সম্মুখভাগের বাঁ পাশে রয়েছে ঢাকার ঐতিহ্যবাহী তারা মসজিদের ছবি। মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার নকশা ব্যবহার করা হয়েছে।‎‎ নোটের পেছনে সংযোজন করা হয়েছে গ্রাফিতি-২০২৪-এর ছবি, যা এর নান্দনিকতা বাড়িয়েছে।

‎‎নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে—‎‎‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’ সম্বলিত জলছাপ‎‎ইলেকট্রোটাইপ ‘৫’‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম‎‎২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা‎‎মাইক্রোপ্রিন্টে ‘BANGLADESH’ লেখা‎‎‎নোটটিতে হালকা গোলাপি রঙের আধিক্য রাখা হয়েছে।‎‎

পুরোনো নোটও চালু থাকবে

‎‎অর্থ বিভাগ জানিয়েছে, নতুন ৫ টাকার নোট চালুর পাশাপাশি বর্তমানে প্রচলিত সব ৫ টাকার কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে। ‎‎এ ছাড়া গ্রাহকদের জন্য বিশেষ নমুনা নোটও প্রকাশ করা হয়েছে। এগুলো বিনিময়যোগ্য নয় এবং বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *