নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের হাইব্রিড বীজ বিতরণ করেছে ব্রাক। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পূর্ব অষ্টগ্রাম আখড়া বাজারে ব্র্যাক অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে সংস্থাটির সেন্ট্রাল-২ ডিভিশনের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি।এসময় প্রায় দুই শতাধিক স্থানীয় কৃষক ও বাসিন্দার মাঝে বিনামূল্যে আমন ধানের হাইব্রিড বীজ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, চলতি মৌসুমে কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা এবং হাওরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীকে কৃষিকাজে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (দাবি) মো. নজরুল ইসলাম, সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. নাজমুল হক সিকদার, সিনিয়র এলাকা ব্যবস্থাপক (দাবি) এনামুল রেজা এবং শাখা ব্যবস্থাপক (দাবি) গোলাম নূর মোহাম্মদ সহ অন্যান্য কর্মকর্তারা।আয়োজকরা জানান, হাওর অঞ্চলের প্রান্তিক মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।সেন্ট্রাল-২ ডিভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. নজরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হয়।
