অষ্টগ্রামে বিশেষ অভিযানে ৭২ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আনাছ মিয়া গ্রেফতার।

নাদিরুজ্জামান আজমল

কিশোরগঞ্জের হাওরাঞ্চলীয় উপজেলা অষ্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ।

বুধবার উপজেলার কলাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়।‎‎গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ আনাছ মিয়া (৪৫) তিনি উপজেলার কলাপাড়া এলাকার মৃত ইদিছ মিয়ার ছেলে

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও মাদকসহ বিভিন্ন অপরাধে অন্তত ১৮টি মামলা রয়েছে বলে জানা গেছে।

‎‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অষ্টগ্রাম থানার একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে থানায় নিয়ে আসা হয়।‎‎অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুকনুজ্জামান জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অষ্টগ্রাম থানার মামলা নং-১৩, তারিখ: ২৯/০৪/২০২৬ খ্রিস্টাব্দ (বুধবার), ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।‎‎তিনি আরও জানান, আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। অষ্টগ্রাম উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।‎‎ এদিকে স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *