অষ্টগ্রামে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প,‎ ৪ শতাধিক মানুষের সেবা গ্রহণ।

নাদিরুজ্জামান আজমল

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা অষ্টগ্রামের আব্দুল্লাহপুর ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।‎‎বুধবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আব্দুল্লাহপুর ব্র্যাক অফিস প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করে ব্র্যাকের সেন্ট্রাল-২ ডিভিশনের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি। এতে প্রায় ৪ শতাধিক স্থানীয় বাসিন্দা বিনামূল্যে চক্ষু সেবা গ্রহণ করেন।‎‎ক্যাম্পে আগত রোগীদের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে চোখ পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এ উদ্যোগে বিশেষভাবে উপকৃত হন এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী।‎‎সেবা নিতে আসা রাশেদা বেগম (৬৬) সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক। তারা আয়োজক প্রতিষ্ঠান ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।‎‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোঃ নাজমুল হক সিকদার, সিনিয়র এলাকা ব্যবস্থাপক (দাবি) এনামুল রেজা, এসএস লিড মোঃ সাখাওয়াত হোসেন, শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ আশরাফ আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।‎‎আয়োজকরা জানান, হাওর অঞ্চলের প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।‎‎সেন্ট্রাল-২ ডিভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ নজরুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *