পহেলা মে উপলক্ষে অষ্টগ্রাম শ্রমিক দলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (পহেলা মে) উদযাপন উপলক্ষে অষ্টগ্রাম উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।‎‎

আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুরে অষ্টগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।‎‎সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিকদল অষ্টগ্রাম উপজেলা শাখার সভাপতি রাজীব হোসেন তাপস। ‎তিনি তাঁর বক্তব্যে বলেন, শ্রমিকদের অধিকার আদায় ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে পহেলা মে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এদিনকে কেন্দ্র করে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।‎‎

সভায় উপস্থিত ছিলেন,‎সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ খালেক, সহ-সভাপতি আবুল খাঁন, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ বায়েজিদ জয়, সাংগঠনিক সম্পাদক সাহ শামসুদ্দিন শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আশ্রাফি এবং মোঃ ওয়াদুদ মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।‎‎বক্তারা বলেন,‎শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার লক্ষ্যে পহেলা মে’র কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।‎‎

সভায় আসন্ন পহেলা মে উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা এবং বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *