নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল অষ্টগ্রাম সদর ইউনিয়ন শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। উপজেলা কমিটির আহ্বায়ক মাহফুজ আলম খাঁন দানা এবং সদস্য সচিব আমজাদ আহম্মদ তান্নার স্বাক্ষরে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।নবগঠিত কমিটিতে মোঃ আফরোজ আলীকে সভাপতি এবং মোঃ ইদু মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সহ-সভাপতি হিসেবে মোঃ মামুদ মিয়া, মোঃ জরিফ মিয়া ও মোঃ ইসমাইল মিয়া; যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ নুর মিয়া ও মোঃ বাসির মিয়া; সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ ইকবাল মিয়া; সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ হাফিজ মিয়া ও মোঃ হুসেন মিয়া; প্রচার সম্পাদক হিসেবে মোঃ হায়দার আলী এবং দপ্তর সম্পাদক হিসেবে মোঃ সহিদ শাহ ফকির দায়িত্ব পেয়েছেন। এছাড়াও ১৯ জন সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।উপজেলা নেতৃবৃন্দ জানিয়েছেন, এই কমিটির মাধ্যমে অষ্টগ্রাম সদর ইউনিয়নে মৎস্যজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
