অষ্টগ্রামে মাদক সম্রাট লালনসহ আটক ৩

মোঃ নাদিরুজ্জামান আজমল

কিশোরগঞ্জের অষ্টগ্রামে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি কথিত মাদক সম্রাট লালন মিয়াসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে লালন এলাকায় মাদক কারবার করে আসছিল বলে জানিয়েছে অষ্টগ্রাম থানা পুলিশ। ‎‎জানা যায়, অষ্টগ্রাম থানার এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সদর ইউনিয়নের খাঁন ঠাকুর দিঘীর পাড় এলাকার পাক পাঞ্জাতন মাজারের সামনের সড়কে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়।‎‎আটককৃতরা হলেন,‎অষ্টগ্রাম সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাঁন ঠাকুর দিঘীর পাড় এলাকার মৃত আফতাব খাদেমের ছেলে মোঃ লালন মিয়া (৪৪), মিঠামইন উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ তানভীর (২৩) এবং একই গ্রামের অহিদ মিয়ার ছেলে রিপন মিয়া (২৫)।‎‎পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ডিসকভার মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।‎‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার টেবিল ১০(ক)/১৯(ক)/৩৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর ১৩, তারিখ ১৯/০৩/২০২৬। পরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।‎‎অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেব খাঁন জানান, এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *