অষ্টগ্রামে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন‎

নাদিরুজ্জামান আজমল

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জের অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।‎‎ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।‎‎উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।‎‎অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং স্বাধীনতার চেতনায় দেশ গঠনে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।‎‎পরে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজন অষ্টগ্রামবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *