মোঃ নাদিরুজ্জামান আজমল

এড, ফজলুর রহমানের সাথে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য বিভাগে মতবিনিময় সভা অনুষ্ঠিত মোঃ নাদিরুজ্জামান আজমল অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট মোঃ ফজলুর রহমান।বুধবার (২৫ মার্চ ২০২৬) বিকাল ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. অভিজিত শর্মা।সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, রোগীদের প্রতি আরও মানবিক আচরণ এবং সরকারি নির্দেশনা যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।এ সময় তিনি অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলাকে ঘিরে একটি আধুনিক হাওর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানান। পাশাপাশি বর্ষাকালে দুর্গম হাওরাঞ্চলের মানুষের চিকিৎসা নিশ্চিত করতে নৌ-অ্যাম্বুলেন্স চালু এবং বিদ্যমান ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগের কথাও তুলে ধরেন।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিবুল্লাহ সৌরভ।এ সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।সভাটি সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ইলিন আহসান বাঁধন ও মেডিকেল অফিসার মাহির আসিফ খান।সভায় স্বাস্থ্যখাতের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শেষে স্বাস্থ্যসেবার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
