আঞ্জুমান-এ আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে অষ্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ

নাদিরুজ্জামান আজমল

আঞ্জুমান-এ আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্ট বাংলাদেশ এর উদ্যোগে কিশোরগঞ্জের অষ্টগ্রামে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

‎আজ ৩ মার্চ (মঙ্গলবার) অষ্টগ্রাম উপজেলার মাদ্রাসায়ে আশরাফীয়া মুখতারুল উলুম প্রাঙ্গণে এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

‎আয়োজক সূত্রে জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও অসহায় ২০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, ছোলা, খেজুরসহ প্রয়োজনীয় খাদ্যপণ্য।

‎অনুষ্ঠানে ট্রাস্টের নেতৃবৃন্দ বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।

‎ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *