ভৈরবে মাদক কারবারী ৩ নারী আটক

জয়নাল আবেদীন রিটন,ভৈরব

কিশোরগঞ্জের ভৈরবে মাদক কারবারি তিন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের সদস্যরা। আজ সোমবার ( ২ মার্চ ) বিকাল সাড়ে তিনটার সময় শহরের টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, নরসিংদী জেলার বেলাব থানাধীন চর আমলাব গ্রামের কাশেম মিয়ার স্ত্রী সালমা বেগম (৪০), কিশোরগঞ্জের কুলিয়ারচর থানাধীন বড়ো ছয়সুতি এলাকার মৃত লিয়াকত মিয়ার স্ত্রী রোকসানা বেগম (৪৫) ও ভৈরব থানাধীন পঞ্চবটি বউ বাজার এলাকার মৃত লাল মিয়ার স্ত্রী সালমা বেগম (২৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে টোল প্লাজা সংলগ্ন এলাকায় ভৈরবগামী একটি সিএনজি থেকে তিন নারীকে আটক করা হয়। পরে নারী পুলিশ দিয়ে তাদের দেহ তল্লাশি করে একজনের ব্লাউজের ভেতর ও ভ্যানিটি ব্যাগ এবং আর দুই নারীর পেটে ও পিঠে বাঁধা অবস্থায় মোট বারো কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটককৃত তিন মাদক কারবারি নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *