জাসাস অষ্টগ্রাম শাখার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

অষ্টগ্রাম প্রতিনিধি।

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) অষ্টগ্রাম উপজেলা শাখার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) জুমার নামাজ শেষে উপজেলার ঐতিহাসিক হযরত শাহ কুতুব (রহ.) জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন অষ্টগ্রাম উপজেলা জাসাসের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুক্তার হোসেন।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—অষ্টগ্রাম উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুবায়ের হাসান ইয়ামিন, অষ্টগ্রাম সদর ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান, সহ-সভাপতি হেলিম খান, সহ-প্রচার সম্পাদক মোঃ জানু মিয়া, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সোহেল রানা, সদর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক এসএম ধনু, সিনিয়র সহ-সভাপতি হাসানুল হক পলাশ, সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল মিয়া, সহ-সভাপতি জিতু মিয়া প্রমুখ।

‎দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক হযরত শাহ কুতুব (রহ.) জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জালাল উদ্দীন রুমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *