প্রবাসে পা রাখার তিন দিন পরই না ফেরার দেশে হোসেনপুরের আলমগীর

হোসেনপুর উপজেলা সংবাদদাতা

‎কিশোরগঞ্জের হোসেনপুরে পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় প্রবাসে পাড়ি জমিয়েছিলেন নান্দনিয়া গ্রামের যুবক মো. আলমগীর (২৮)। কিন্তু বিদেশ যাওয়ার মাত্র তিন দিন পরই তিনি না ফেরার দেশে চলে গেছেন।
‎পরিবারিক সূত্রে জানা গেছে, আলমগীর পুমদী ইউনিয়নের নান্দনিয়া গ্রামের সৌদি প্রবাসী মো. নজরুল ইসলামের ছেলে। ৯ নভেম্বর ২০২৫ জীবিকার তাগিদে সুখী ও স্বচ্ছল জীবন পাওয়ার আশায় মালদ্বীপে পাড়ি দেন। বিমান অবতরণের পর পাশ্ববর্তী এক দ্বীপে কর্মস্থলে যাওয়ার পথে যে জাহাজে ছিলেন, সেটি ডুবোচরে প্রচন্ড ধাক্কা পেয়ে উল্টে যায়। এতে জাহাজে থাকা লোকজন পানিতে পড়ে, আলমগীরসহ অনেকেই ডুবে যান।
‎দ্রুত মালদ্বীপ পুলিশের ডুবোরিদল চার ঘণ্টা তল্লাশি চালিয়ে আলমগীরের মরদেহ উদ্ধার করে। মরদেহের পরিচয় শনাক্তের পর বাংলাদেশ দূতাবাসকে বিষয়টি জানানো হয়। পরে স্থানীয় বাংলাদেশিরা তার মৃত্যুর খবর দেশে পৌঁছে দিলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
‎শোকাহত মা ও স্ত্রী জানান, পরিবারের দারিদ্র্য ঘোচাতে প্রবাসে যাওয়ার স্বপ্ন ছিল আলমগীরের। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই তিনি না ফেরার দেশে চলে গেছেন। নিহত আলমগীরের ২ বছর বয়সী একটি ছেলে আছে, নাম তাউহিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *