নিকলীতে যাত্রীবাহী ট্রলারে দুর্বৃত্তদের আগুন।

নিকলী উপজেলা সংবাদদাতা।

কিশোরগঞ্জের নিকলীতে নদীর ঘাটে বেঁধে রাখা একটি যাত্রীবাহী ট্রলারে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে নৌকাটি সম্পূর্ণ পুড়ে যায়। আজ শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের মহরকোনা সংলগ্ন কামালপুর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। জানা গেছে, নৌকার মালিক মো. আবুল কালামের ইঞ্জিনচালিত নৌকাটি ঘাটে বাঁধা ছিল। গভীর রাতে দুষ্কৃতিকারীরা নৌকায় আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয়রা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘাটের পাশে থাকা আবুল কালামের ছোট ভাই বাচ্চু মিয়ার আরেকটি নৌকার আংশিক অংশ পুড়ে যায়। নৌকার মালিকরা জানান, আগুনে দুইটি নৌকার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিকলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, ‘ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি ও চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *